শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সৈয়দপুর থেকে চট্টগ্রাম ও চট্রগ্রাম-সৈয়দপুর ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

 


নীলফামারী প্রতিনিধিঃ


অভ্যন্তরীণ রুটের বিস্তৃতি ঘটাতে যাচ্ছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। সৈয়দপুর থেকে চট্টগ্রামেও ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শুক্রবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি।


উত্তরবঙ্গের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল পৌনে ১১টা চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। একইদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে। 


সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬ হাজার ২০০ টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে

এলাকার খবর