শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 


নীলফামারী প্রতিনিধি:


নীলফামারী কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বিকেলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি,র আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিম,সদস্য সচিব নজরুল ইসলাম দুলু, ছাত্রদলের আহ্বায়ক ইবনে সাঈদ সুজন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহ আলম বাবু সহ যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ সরকার।

এলাকার খবর