শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে শেখ ফজিলাতুন্নেসা জন্মবার্ষিকী পালন

 


কিশোরগঞ্জ থেকে, 

বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে উদযাপিত হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব' এর ৯১ তম জন্মবার্ষিকী।


এ উপলক্ষে রোববার ০৮ আগস্ট ২০২১ দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম‍্যান চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম(বাবু) ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম।


আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।


স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার।

এলাকার খবর