মোঃ আশরাফুল ইসলাম রাজু
নীলফামারি জেলা প্রতিনিধিঃ
আগামীকাল (শনিবার) সারাদেশের ন্যায় নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা ব্যাপি করোনা গণটিকা দেওয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলার ৫ হাজার ৪ শত জন পুরুষ ও মহিলাকে করোনাভাইরাস প্রতিরোধের প্রথম ডোজ টিকা দেয়া হবে।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত একযোগে উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৯টি বুথে মোট ৫ হাজার ৪ শত জন পুরুষ ও মহিলাকে করোনাভাইরাস প্রতিরোধের প্রথম ডোজ গণটিকা দেয়া হবে।প্রতিটি ইউনিয়নকে ১টি করে কেন্দ্রে ভাগ করে ২৫ বছরের উর্ধ্বে বৃদ্ধ পুরুষ, মহিলা ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দিয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ৬০০ জনকে করোনাভাইরাস প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আর কারা কারা টিকার প্রথম ডোজ পাবে তা স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা তালিকা করবেন বলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করছেন।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু শফি মাহমুদ জানান, আগামীকাল উপজেলার সর্বত্র এক যোগে একদিনে ৯টি কেন্দ্রের ৯ বুথে মোট ৫ হাজার ৪ শত জন পুরুষ ও মহিলাকে করোনাভাইরাস প্রতিরোধের প্রথম ডোজ টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ২ জন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও ৩ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। গণটিকা নিতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সচল ফোন সঙ্গে করে আনতে হবে। ক্যাম্পেইন চলাকালে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী বলেন, আগামীকাল উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে ২৫ বছরের উর্ধ্বে বৃদ্ধ পুরুষ, মহিলা ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দিয়ে করোনাভাইরাস প্রতিরোধক গণটিকার প্রথম ডোজ দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে।
