শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারীর সৈয়দপুরে দূর্বৃত্তের হাতে রিকশাচালক খুন

 



নীলফামারী প্রতিনিধি । 


নীলফামারীর সৈয়দপুর শহরে দূর্বৃত্তের হাতে এক রিকশা চালক খুন হয়েছে । সোমবার সকালে সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়কে এই ঘটনা ঘটে। ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় মুসল্লীরা ফেরার পথে রাস্তার উপর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে। লাশের পাশে নিহতের রিকশা, মোবাইল ও টাকা পড়ে ছিলো। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করে।


পুলিশ ও স্বজনদের সুত্রে জানা যায়, নিহত দুলাল মন্ডল(৪৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দেবিগঞ্জ ডাঙ্গারহাট এলাকার মকবুল মন্ডলেন ছেলে। নিহত দুলাল কয়েক বছর ধরে সন্ধ্যা ৬ টার পর সৈয়দপুর শহরে এসে সারারাত রিকশা চালাতো। এবং নতুন বাবু পাড়া এলাকায় বেশির ভাগ সময় অবস্থান করতো।


সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, মরদেহের গলায় ও নাভীর নীচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

এ ব্যাপারে সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তদন্ত চলছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উদঘাটন করতে সক্ষম হবো।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনের রহস্য উদঘাটনে সিআইডি ও থানা পুলিশ কাজ করছে।

এলাকার খবর