শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সুপার মোজাফফর হোসেনের শোক

 


কিশোরগঞ্জ প্রতিনিধি 


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার  সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন ১৫ আগস্টের শোক দিবস প্রকাশ করে বলেন, ১৫ আগষ্ট কালো রাতে স্বাধীনতা বিরোধীদের হাতে শাহাদাৎ বরণকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতি-ধর্ম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে রুহের মাগফেরাত কামনা করেন। এক শোক বার্তায় তিনি জানান, ৭৫ এর ১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। সে দিন সেনাবাহিনীর বিপদগামী কিছুসংখ্যক সদস্যদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ সপরিবারকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের ন‍্যায় সারাবিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া।১৯৭৫ সালের এ মাসেই বাঙালী জাতি হারিয়েছে শুদ্ধ বাঙালির শ্রেষ্ঠতম নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকে মুহ্যমান হয়ে পড়ে বাঙালী জাতি।১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমণ্ডির ৩২ নম্বরের বাসায় নৃশংসভাবে হত্যা করে বিশ্বের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করেন।

এলাকার খবর