নীলফামারী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে দেশে ব্যাপী গ্রাম পর্যায়ে দেওয়া হচ্ছে করোনার টিকা।
আজ ৭ই আগস্ট নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুরু হবে এই কার্যক্রম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৭ আগস্ট থেকে করোনার টিকা দেওয়া হবে।
টিকা প্রদানের স্থান সমূহঃ বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয়, নয়ান খাল স্কুল এন্ড কলেজ, চাঁদখানা বুড়িরহাট এ ইউ দাখিল মাদরাসা, কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রণচন্ডী স্কুল এন্ড কলেজ, মাগুরা উচ্চ বিদ্যালয়। স্ব স্ব কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা নেওয়া যাবে।
প্রত্যেক কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়া হবে।করোনা প্রতিরোধে টিকা দান কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোঃ আবু শফি মাহমুদ বলেন,
গ্রাম পর্যায়ে টিকাদানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ, থানা পুলিশ এবং রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকগণও সহযোগিতা করবে।
