শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা বিএনপি

 


নীলফামারী প্রতিনিধিঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাফল‍্য সংগ্রাম ও ঐতিহ‍্যের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো।


আজ ১ সেপ্টেম্বর সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ‍্য দিয়ে কর্মসূচী শুরু করে।বিকাল ৪ ঘটিকায় বাদশা টাউন হলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস‍্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব‍্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার শহীদ জিয়া সম্পর্কে যে সকল মন্তব‍্য করেছেন তাতে প্রমান করে সরকার ভারসাম‍্যহীন হয়ে পড়েছে। 


সদস‍্য সচিব দেলোয়ার হোসেন বলেন, শহীদ জিয়ার মাজার সরানোর যে অপচেষ্টা চলছে তা সফল হবে না। 

আরো বক্তব‍্য রাখেন উপজেলা বিএনপি'র সিঃ যুগ্ম আহবায়ক মাহুবুবার রহমান বিলু, তারিকুল হক,আশরাফ আলী, উপজেলা যুবদলের আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিম, সদস‍্য সচিব নজরুল ইসলাম দুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস‍্য সচিব দেবাশীষ সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাইদ সুজন, সদস‍্য সচিব সোহেল রানা রাসেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ আলম বাবু সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে (আজকের এই দিনে ) রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পাশাপাশি বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেন।

এলাকার খবর