শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে নতুন ইউএনও সাথে বিডি প্রেস ক্লাবের আহবায়ক দেলোয়ার হোসেনের মতবিনিময়

 


কিশোরগঞ্জ থেকে,

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন ইউএনও জনাব নবীরুল ইসলামের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখা'র আহবায়ক মোঃ দেলোয়ার হোসেনের সাথে এক মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন সদস‍্য সচিব ইয়ামিন কবির স্বপন।


তিনি বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন । সদ‍্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর স্থালাভিষিক্ত হন  ৩১তম বিসিএস এর একজন কর্মকর্তা নবীরুল ইসলাম।

কিশোরগঞ্জ উপজেলায় যোগদানের আগে তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এক আলাপচারিতায় নবাগত নির্বাহী অফিসার নবীরুল ইসলাম বলেন,সকলের সহযোগিতায় পেলে এই উপজেলাকে জনবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলবো।

উল্লেখ‍্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান।

এলাকার খবর