নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদক,জুয়া, নারী শিশু নির্যাতন সহ সকল প্রকার অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৯ ইউনিয়নের ৮১ জন গ্রাম পুলিশ সদস্যদের বাই সাইকেল দেয়া হয়।
চুরি,ছিনতাই,মাদক,জুয়াসহ অন্যান্য অপরাধ রোধ কল্পে কিশোরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশের দায়িত্ব অপরিসীম বলে আখ্যায়িত করেন উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম। তিনি আরো বলেন সকল অপরাধ রোধকল্পে উপজেলা প্রশাসনের সহযোগীতায় গ্রাম্য পুলিশ সদস্যদের সাইকেল প্রদান করা হয়।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল পাইলট ,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও ওসি তদন্ত এস এম শরীফ হোসেন প্রমূখ।
