মোঃ আশরাফুল ইসলাম রাজু
স্টাফ রিপোর্টারঃ
করোনা মহামারীর ঘোর কাঁটিয়ে যুবক সম্প্রদায়ের মানুষদের মাঝে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে বড়ভিটা নিউ সেঞ্চুরি স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্টিত হলো ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল রাউন্ড। উক্ত ফাইনাল রাউন্ডে রংপুর রেড এ্যালার্ড ফুটবল দলের বীপরিতে মোকাবেলা করেন চাঁপানীর হাট ফুটবল স্পটিং ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলাটিতে স্বাস্থবিধি মেনে ২ হাজারের ও বেশি দর্শক সমাবেশ লক্ষ করা যায় সেখানে। খেলায় চাঁপানীর হাট স্পোটিং ক্লাব ৪/১ গোলে জয় ছিনিয়ে নেন রংপুর রেড এ্যালার্ড ক্লাবের কাছ থেকে।
উত্ত খেলাটিতে জনাব হাফেজ হায়দার আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব শাহ্ আবুল কালাম বারী পাইলোট চেয়ারম্যান উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বেনজির আহম্মেদ,সাবেক চেয়ারম্যান বড়ভিটা ইউপি,জনাব আ.ন.ম.মনঞ্জরুল হক, চেয়ারম্যান প্রার্থী বড়ভিটা ইউপি, জনাব জগলুল হায়দার, চেয়ারম্যান প্রার্থী বড়ভিটা ইউপি, তপন চন্দ্র রায়,চেয়ারম্যান প্রার্থী বড়ভিটা ইউপি। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আউয়াল, অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ থানা, জনাব হোসাইন সেলিম রেজা,সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়পার্টি বড়ভিটা ইউপি শাখা। খেলাটির শুভ উদ্ধোধন করেন জনাব মোস্তাফিজার রহমান, সত্বাধিকারী মেসার্স তালহা এন্টারপ্রাইজ মিনিস্টার শো রুম বড়ভিটা বাজার।
প্রধান অতিথি জনাব শাহ্ আবুল কালাম বারী পাইলট তার বক্তব্যের শুরুতেই সাধুবাদ জানান বড়ভিটা ইউনিয়ান সহ উপজেলার সকল যুবক সম্প্রদায়ের ছেলেদের প্রতি।তিনি বলেন, আমার উপজেলার যুবক ছেলেরা আজ সব ধরনের মাদক, জুয়া সহ বিভিন্ন অপকর্মের জায়গা থেকে দূরে থেকে এমন সুন্দর একটি টুনামেন্টের আয়োজন করেছে যার মাধ্যমে আগামীদিনে আশার বাড়তা বয়ে নিয়ে আসবে আমাদের ইউনিয়নে এসকল যুবক সম্প্রদায়ের ছেলেরা বলে প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। একই সাথে এমন ভালো কাজ গুলোর অন্তমূলে ভালো ভাবে পড়াশুনা করে সমাজের হাল ধরতেও আহ্বান জানান এসকল যুবক সম্প্রদায়ের প্রতি।একই সাথে আগামীদিনে এমন আয়োজন বহাল রাখতে সব ধরনের সহযোগিতা বজায় রাখার ও আশ্বাস প্রদান করেন এই সুযোগ্য চেয়ারম্যান মহাদয়।
উক্ত ফাইনাল খেলাটিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব আফজালুল হক মানিক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের বড়ভিটা ইউপি শাখার সাবেক সাধারন সম্পাদক মামুন অর-রশিদ সহ অন্যান্যরা।
