নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখা'র আয়োজনে নব নির্বাচিত আহবায়ক কমিটির এক পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় বাদশা টাউন কমপ্লেক্সে উপজেলা যুবদলের আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম দুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব দেবাশীষ সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাইদ সুজন, সদস্য সচিব সোহেল রানা রাসেল সহ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ।
