শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা





নীলফামারী প্রতিনিধিঃ


"আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৩০-সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার, অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফা আকতার, 



এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এলাকার খবর