নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমানের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতি।
আজ ১৬ সেপ্টেম্বর -২০২১ বিকাল ৪ ঘটিকায় উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী আজাদ সাঃ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি ওয়ারেছ আলী, সহ সাঃ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ ও ক্রীড়া সম্পাদক রেদোয়ান আহমেদ সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম বলেন, সকলের সহযোগিতা পেলে কিশোরগঞ্জকে একটি উপজেলা হিসাবে গড়ে তুলবো।
