শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে পূজা মন্ডব পরিদর্শন করলেন মাগুড়া ইউপি চেয়ারম‍্যান শিহাব

 



নীলফামারী প্রতিনিধিঃ


আজ শুক্রবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হয় মহানবমী বিহিত পূজা। হিন্দুধর্মাবলম্বী অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ।



 অগ্নিসব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন,এদিনেই দুর্গাপূজার অন্তিমদিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। নবমী নিশীথে উৎসবের রাত শেষ হয়। নবমী রাত তাই বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির হয় ভক্তকুল। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন, নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয়, সেদিকে খেয়াল রেখেই দুর্গাপূজায় আগেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।


করোনার কারণে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে এবার সরাসরি টেলিভিশনে ও ফেসবুকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ভক্তদের বাসায় বসেও অঞ্জলি দেওয়ার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে এবার অনেক ভক্তই বাসায় বসে অঞ্জলি দেন। চন্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় বাঙালি হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।



 

গত বুধবার ছিল এবারের শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী।

এদিকে দূর্গা উৎসবের শুরু থেকেই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ৭  টি পূজা মন্ডব পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান ও মাগুড়া উচ্চ বিদ‍্যালয়ের সভাপতি মাহমুদুল হোসেন শিহাব মিয়া তার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উৎসব আমেজে পূজামন্ডপগুলি পরিদর্শণ করেন।দূর্গাপূজার মহানবমীতে প্রায় দুই শতাধিক মোটরসাইকেলে প্রায় ৪ শতাধিক কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার মাগুড়া ইউনিয়নের ০৭ টি পূজামন্ডপ পরিদর্শন করেন।


এসব পূজামন্ডপ পরিদর্শন কালে পূজা উদযাপন কমিটির হাতে নগদ আর্থিক সহযোগীতাও করেন তিনি। মাহমুদুল হোসেন শিহাব মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা চালান।তিনি দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। সেই সাথে তিনি বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে জনগণের পাশে থেকে তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে ভোটারদের কাছে ছুটে চলেছেন নিরন্তন। তিনি একাধারে ২৭ বছরের সাবেক চেয়ারম‍্যান মরহুম মোশারফ হোসেন লেবু মিয়া'র নাতি এবং সাবেক চেয়ারম‍্যান (স্বর্ণপদক প্রাপ্ত)মরহুম মোজাহার হোসেন দুলাল মিয়ার পুত্র।


পূজামন্ডব পরিদর্শন কালে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন,সম্প্রীতির এই্ দেশে আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে জননেত্রী শেখ হাসিনা মহা উন্নয়ন পরিকল্পনাকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আমি সনাতন ধর্মালম্বীভাইদের তাদের দূর্গোৎসবে সামিল হতে এবং তাদের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাতে দূর্গোৎসবের শুরু থেকেই খোঁজ খবর নিচ্ছে। সেই সাথে আমার সামর্থ‍্য অনুযায়ী যৎসামান্য আর্থিক সহযোগীতা করেছি।


পরিশেষ আমি বলতে চাই এবারে আসন্ন ইউপি নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনবো,ইনশাআল্লাহ।

এলাকার খবর