নীলফামারী প্রতিনিধিঃ
আসন্ন কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাড়াঁলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ ইদ্রিস আলী।তিনি বছরের শুরুতেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচনী আনুষ্ঠানিকতা ও মতবিনিময় এবং প্রচারণা শুরু করেছিলেন।
সম্প্রতি গতকাল ১৬ নভেম্বর বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর ইউনিয়নে মাওলানা মোঃ ইদ্রিস আলীকে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষনা দিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ ইঞ্জিঃ মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে আল ইকরা মাদ্রাসার মাঠে নির্বাচনী প্রস্তুতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান (বিপ্লব) সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন প্রসঙ্গে গনমাধ্যম কর্মীর সাথে এক আলাপচারিতায় তিনি জানান,আমার কোন রাজনৈতিক পরিচয় নাই। অতীতে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না এখনো নাই এবং ভবিষৎতে ও রাজনীতি করার কোন ইচ্ছাই আমার নাই।আমি পারিবারিক ভাবে অনেক ভেবে চিন্তে সুস্থ্য মস্তিস্ক্যে সিদ্ধান্ত নিয়েছি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী হয়ে নির্বাচন করবো না এবং স্বতন্ত্র প্রার্থী থেকে ও সরে দাড়াঁলাম।