শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সিপাই ডাঙ্গা ঈদগাঁ মাঠ পরিদর্শন করলেন সাংসদ আদেল



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইসমাইল সিপাই ডাঙ্গা ঈদগাঁ মাঠে আশ্রয়ন প্রকল্পের সম্ভাব্য স্থান নির্ধারণে সৃষ্ট জটিলতা নিরসনে পরিদর্শন আসেন ,নীলফামারী ০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)

আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।


রবিবার দুপুর ১২ টায় ঈদগাঁ মাঠে তিনি পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, এমপি প্রতিনিধি রেজাউল আলম (স্বপন), সদর ইউপি চেয়ারম‍্যান আনিছুল ইসলাম আনিছ, বাহাগিলী ইউনিয়নের জাতীয় পাটির চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন, সদর ইউনিয়নের জাতীয় পাটির চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু), ময়দান কমিটির সভাপতি (অবসরপ্রাপ্ত শিক্ষক) আলহাজ্ব মনছের আলীসহ ৪ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সরেজমিনে জানা গেছে, উপজেলা প্রশাসন ঈদগাঁ মাঠে ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণ করেন। এতে ৪ ইউনিয়নের কয়েক হাজার ঈদগাঁয়ের ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ প্রতিবাদ জানান। পরিদর্শনকালে এমপি আহসান আদেলুর রহমান আদেল ঈদগাঁ মাঠের পরিবেশ নষ্ট না করে অন্যত্র আশ্রয়ন প্রকল্পের জায়গা নির্ধারণের পরামর্শ দেন।

এলাকার খবর