শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত




নীলফামারী কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ ইউনিয়ন শাখার নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বিকালে কিশোরগঞ্জ পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ রশিদুল  ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বড়ভিটা ইউনিয়ন শাখার মিলন মিয়া।


বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল জানান, কিশোরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার জন্য অত্র ইউনিয়নে একক প্রার্থীর নাম প্রস্তাব করেন সদর ইউনিয়নের চেয়ারম‍্যান আনিছুল ইসলাম আনিছের। তাকে প্রাথমিক ভাবে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয়।

এলাকার খবর