নীলফামারী প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে লড়তে চান শ্যামপুর বন্দর দারুল হুদা আরবী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা মোঃ ইদ্রিস আলী।
তিনি আগে ভাগে বিগত দুই বছর ধরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এবং বিভিন্ন উন্নয়ন মূলক কাজে তিনি অংশগ্রহণ করে থাকেন।তিনি একাধারে মসজিদ মাদরাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে কখনোই পিছিয়ে থাকেননি।সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তার সাধ্য মত ব্যক্তিগত তহবিল থেকে এলাকায় অনেক সাহায্য সহযোগীতা করেছেন।
গত ১৭ অক্টোবর দৈনিক আজকের বাংলাদেশ এ প্রকাশিত তিনি নির্বাচন থেকে সরে দাড়াঁলেন কেন এমন প্রশ্নের জবাবে গনমাধ্যম কর্মীকে বলেন, আমি কখনোই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং ভবিষৎতে ও রাজনীতি করার মানসিকতা নাই। গত ১৬ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাখা'র আয়োজনে আমাকে হাত পাখা মার্কার প্রার্থী হিসাবে প্রাথমিক ভাবে মনোনয়ন দেন।অনেক ভেবে চিন্তে পরবর্বতীতে আমার সিদ্ধান্ত জানিয়ে দেয় যে, দলীয় ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো না।
আমি দল মত নির্বিশেষে সাধারণ ভোটারের ভালোবাসা নিয়ে ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবো।
আমার ইউনিয়নের সাধারণ ভোটাররা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে নির্বাচনে অংশ গ্রহণের জন্য তাদের মতামত ব্যক্ত করেন।তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ।
মাওলানা মোঃ ইদ্রিস আলী সদর ইউনিয়নের ছিটরাজীব ৪ নং ওয়ার্ডের মরহুম জমশের আলীর পুত্র।
উল্লেখ্য তৃতীয় ধাপের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ২ রা নভেম্বর-২০২১