নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিভার্সাল স্কুল এন্ড কলেজের মালামাল চুরি করেছে দুর্বৃদ্ধরা।
অভিযোগ সূত্রে জানা যায়,গত কাল ১ অক্টোবর রাতে স্কুলের প্রধান ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে বিভিন্ন ক্লাস রুমের তালা ভেঙ্গে অফিস কক্ষ থেকে ১৭ প্লাষ্টিকের চেয়ার যাহার মূল্য অনুমান ৮,৫০০টাকা,২ সিলিং ফ্যান যাহার মূল্য ৬,০০০ টাকা,ছোট খাচাঁ ফ্যান ১৫ যাহার মূল্য প্রায় ৭,৫০০ টাকা সর্বসাকূল্য ২২,০০০ টাকার মালামাল চুরি সহ টয়লেটের প্যান ভাংচুর করে অনুমান ৪,০০০ টাকার ক্ষতি সাধন করে।
আজ ২ অক্টোবর সকাল ৯:৩০ ঘটিকায় উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাকলাইন পিতা আয়নাল হক খোলার জন্য স্কুলে এসে দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙ্গা। বিষয়টি তাৎক্ষণিক ভাবে প্রতিষ্ঠাতা সভাপতি সজিউর রহমান কে করেন।
প্রতিষ্ঠাতা সভাপতি সজিউর রহমান মালামাল চুরির যাওয়ায় কিশোরগঞ্জ থানায় অজ্ঞত নামা একটি অভিযোগ দায়ের করেন।
মালামাল চুরির বিষয় জানতে চাহিলে সজিউর রহমান বলেন, পরিকল্পিত ভাবে আমার প্রতিষ্ঠান চুরি করেছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, সিসি ক্যামেরার আওতামুক্ত থাকলে ফুটেজ দেখে ব্যবস্থা নিতে পারবো।