আসন্ন তৃতীয় ধাপের নির্বাচন কে ঘিরে ভোটারের দ্বারে দ্বারে নানান প্রতিশ্রুতি নিয়ে ছুটে চলেছেন প্রার্থীরা।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ নং মাগুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জোড়ে সোরে মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী রহিদুল ইসলাম।তিনি ৭ ওয়ার্ডের মরহুম খয়ের উদ্দিনের ছেলে।
মাগুড়া ইউনিয়নের মসজিদ মাদরাসা সহ সামাজিক উন্নয়ন মূলক কাজে ব্যাপক সাহায্য সহযোগীতা করে আসছেন। গরীব দুঃখী মানুষের কাছে একজন স্বচ্ছন ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন। করোনা কালে কর্মহীন মানুষের মাঝে সার্বক্ষণিক পাশে থেকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন এবং করোনা প্রতিশোধক মূলক সামগ্রী বিতরণ করেছেন।
গনমাধ্যম কর্মীর সাথে কথা হলে তিনি বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সর্ব প্রথম মাগুড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়াকে জিরো টলারেন্সে নিয়ে আসবো।
স্কুল,কলেজ,মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ত্বরানিত করবো। সরকারী সকল সুবিধা প্রতিটি ওয়ার্ডে মনিটরিং সেল গঠন করে সুষ্ঠ ভাবে বিতরণ করবো।
আমার প্রতিপক্ষ দল নির্বাচনী মাঠ কুলষিত করছে এবং সাধারণ ভোটারের মাঝে বিরুপ প্রতিক্রিয়া করে বলে বেড়াচ্ছে যে, আমাদের কে একটি ভোট দিলে ও চেয়ারম্যান নির্বাচন হবো। এহেন বক্তব্য কি ভাবে ছড়াচ্ছে আমি জানি না।