আবডেট টাইমঃ২৬ অক্টোবর২০২১খ্রিঃ
মোঃ আশরাফুল ইসলাম রাজু
নীরফামারি জেলা প্রতিনিধিঃ
নীলফামারির জলঢাকায় দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (২৬অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃমাহবুব হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারি জেলার উপ পরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।পাট উন্নায়ন কর্মকর্তা এটি এম তৈবুর রহমান পাঠ অধিদপ্তর,নীলফামারি। এ সময় আরও বক্তৃতা রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর হাসান আল বান্না,পাঠ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী,উপ-সহকারী পাঠ উন্নায়ন কর্মকর্তা প্রীতম কুমার সরকার জলঢাকা,মোঃ শফিকুল ইসলাম কিশোরগঞ্জ,নীলফামারী সহ অন্যান্যরা।
প্রশিক্ষণের শুরুতে প্রত্যেক চাষীকে কলম, খাতা, মাস্ক এবং শেষে ১টি করে চটের ব্যাগ প্রদান করা হয়। প্রশিক্ষণে ১’শ জন পাট চাষী অংশ নেন।এসময় চাষীরা তাদের সমস্যার কথা তুলে ধরার মধ্য দিয়ে সাথেই তার প্রতিকারের উপায়গুলো বুঝতে পারেন এসকল কর্মকর্তা গনের সাথে আলোচনার মাধ্যমে।
প্রশিক্ষন নিতে আসা উপজেলার শিবুর হাটের প্রান্তিক পাঠচাষী মোঃ সাদ্দাম হোসেন বলেন,"স্যার এবার মুই খুব খুশি তোমার ঘরে পরামর্শ নিয়া নাভি পাঠ বীজ উৎপাদনের জন্যে ১বিঘার মাঠিত নাভি পাঠ চাষ করছুং কোন রোগবালাই নাই স্যার,তোমরা যদি এমন করি এ্যাকনা খোঁজ খবর রাখেন তা হইলে হামার কৃষকের ঘরে কোন চিন্তাভাবনা থাকবেনা স্যার।"এমন হাসি মাখা মুখ থেকে বেরিয়ে আসা কৃষকের মুখের কথা শুনে মনে হয় অনেক বেশি তদারকির মধ্য দিয়ে উপজেলা পাঠ উন্নায়ন কর্মকর্তাদের কাজের সুফলে অনেকটাই সন্তুষ্ট এসকল কৃষক শ্রেনীর মানুষেরা।