নীলফামারী প্রতিনিধিঃ
ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৩ বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখায় পালিত হয়েছে।
বুধবার ২৭ অক্টোবর বিকাল ৪ টায় বাদশা টাউন কমপ্লেক্সে উপজেলা যুবদলের সভাপতি একেএম তাজুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ও সিঃ সহ সভাপতি মাহমুদুল হক টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সংগ্রামী আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি'র সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আশরাফ আলী,আব্দুল হাকিম নিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব দেবাশীষ সরকার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবার রহমান বাদশা, আব্দুস সালাম, ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাইদ সুজন, সদস্য সচিব সোহেল রানা রাসেল প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ৩০ নভেম্বের মধ্যে তারেক রহমান বিএনপি সহ অঙ্গ সংগঠন গুলো তৃনমূল পর্যায়ে ঢেলে সাজানোর প্রক্রিয়াকে ত্বরানিত করার নির্দেশ দিয়েছেন।যা আগামী দিনের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে।