শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

অদৃষ্টের আড়ালে

 


মোঃ আশরাফুল ইসলাম রাজু

★★★★★★★★★★★★★

পথের প্রান্তিক কিনারে কি

স্বপ্ন মিলে?

পাগল বেশে প্রশ্ন করে চলেছি

মিথ্যে স্বপ্নে পাগল হয়েছি।


আচ্ছা দু টাকায় কি

স্বপ্ন পাওয়া যায়?

অর্থের দৌড়ত্ব দেখে

ফিরতে বসেছি।


ভালোবেসে হৃদয় সম্প্রদান করলে কি

হৃদয় পাওয়া যায়?

মিথ্যে ভালোবাসায় নিজেকে

হারাতে বসেছি।


অদৃষ্টে থাকা জীবনের গতি কি

পরিবর্তন করা যায়?

কি বোকারমতো কথা বলছি

পরিবর্তন তো করেই ফেলেছি।


স্বপ্ন বুনতে গিয়ে

অনেক বড় স্বপ্ন বুনেছি,

অদৃষ্টের অলক্ষনে আজ

মিথ্যে হতে চলেছে সবি।


রচনাকালঃ২৬অক্টোবর২০২১খ্রিঃ

উৎসর্গঃস্বপ্ন দেখা সেই তুমি।

এলাকার খবর