শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী চেয়ারম‍্যান অন্তিক

 



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা মনোনয়ন পেলেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান ও সভাপতি ইউনিয়ন জাতীয় পার্টি  মারুফ হোসেন অন্তিক।


তিনি বিজয়ের শতভাগ আশা ব‍্যক্ত করে গনমাধ‍্যম কর্মীদের জানান, আমাকে জাতীয় পার্টির মনোনয়ন প্রদান করা হয়েছে। আমি জয় লাভ করে উপহার দিবো। তিনি আর ও বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানাই

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (এম.পি) স্যার সহ 

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ও আমার প্রাণ প্রিয় বড় ভাই, আমার নেতা, মাননীয় সাংসদ 

নীলফামারী ০৪, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কোষাধ‍্যক্ষ জনাব আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল ভাই ও তাঁর পরিবারের সকল সদস্যদের,

আমি আরো ধন্যবাদ জানাই জাতীয় পার্টি  কিশোরগঞ্জ উপজেলা শাখা ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে। 

আমি বিশেষ ধন্যবাদ জানাই আমার গাড়াগ্রাম ইউনিয়ন শাখার জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও আমার উপদেষ্টা মন্ডলী এবং শুভাকাঙ্খীদের।

এলাকার খবর