নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন অন্তিক
জনসাধারণের সেবা করার উদ্দেশ্যেই যিনি জনগণের দ্বারে দ্বারে কাজ করে যাচ্ছেন । সেই ধারাবাহিকতায় তিনি গত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে বেশি ভোট পেয়ে ৮ নংগাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি আজ অবধি কোনো অন্যায় অবিচারের সঙ্গে আপোষ করেননি। দৃঢ় অবস্থানের কারণে তিনি নিজ নির্বাচিত এলাকায় দিনের পর দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমানে যার বিকল্প হিসেবে অন্য কাউকে দেখছে না গাড়াগ্রাম ইউনিয়ন বাসি।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেই মেধাবী ও পরিশ্রমী মানুষটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন অন্তিক।
৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন এক সময়ের অবহেলিত এই অঞ্চলটির সাধারণ মানুষের চলাচলের জন্য তেমন কোনো পাকা কিংবা আরসিসি ঢালাইয়ের রাস্তা ছিল না। ফলে চলাচলের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেন তারা। জনসাধারণের এই দুর্দশা আর দুর্বস্থা দেখে জনগণের সেবা করার উদ্যেশে ইউপি নির্বাচনে অংশগ্রহন করেন তিনি। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতোমধ্যে এই ইউনিয়নের ৯ টি ওয়াডের অসহায় মানুষের জন্য, আশ্রয় প্রকল্প, ভি,জি,ডি, ভি,জি,এফ,রেশন কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন এলাকার ড্রেন নিষ্কাশন রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শতকারা ৯০ ভাগ সম্পন্ন করেছেন। পাল্টে দিয়েছেন সম্পূর্ণ ইউনিয়নের সামগ্রিক চিত্র।
৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন এলাকার বিভিন্ন আরসিসি ঢালাইয়ের রাস্তা এবং সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা তাই এই ইউনিয়নকে রুপান্তরিত মডেল করতে চাই আগামীতে এলাকার উন্নয়ন কাজের পাশাপাশি মহামারি করোনাকালীন পরিস্থিতির শুরু থেকে এখনও পর্যন্ত এই ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেওয়াসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে কারণেই তিনি আজ জননন্দিত। অন্যদিকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর থেকে এলাকায় মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অবলম্বনে কাজ করে চলেছেন তিনি।
এলাকার কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা হলে তারা বলেন, অন্তিক চেয়ারম্যান গাড়াগ্রাম ইউনিয়নের উন্নয়নের রূপকার। অন্তিক চেয়ারম্যানের বিকল্প হিসেবে অন্য কাউকে পাইনি আমরা।
৮ নং গাড়াগ্রাম ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় অন্তিক চেয়ারম্যান এর বিকল্প কোন চেয়ারম্যান তারা চায়না। আমরা উনার মতো চেয়ারম্যানকে আবারও চেয়ারম্যান হিসাবে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদে দেখতে চাই।
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন অন্তিকের সাথে কথা হলে তিনি জানান ইউনিয়ন বাসী আমাকে পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। আমি নির্বাচিত হলে মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলবো।