নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও জি আর চালের ডিও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৭ সেপ্টেম্বর ) দুপুর ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান,মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব, চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, রনচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান প্রমূখ।
উল্লেখ, এসময় উপজেলার ১৪৫ টি পূজা মন্ডবে ০.৫ মেঃ টন করে সর্বমোট ৭২.৫ মেট্রিক টন চালে ডিও বিতরণ করা হয়।