শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের গাড়াগ‍্রাম ইউপি'তে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম‍্যান অন্তিক

 


নীলফামারী প্রতিনিধিঃ


আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৮ নং গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম‍্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমান চেয়ারম‍্যান মারুফ হোসেন অন্তিক।


জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

তার পিতা মরহুম মোসাদ্দেক হোসেন ২০ বছরের সফল চেয়ারম‍্যান এলাকায় রয়েছে তার ব‍্যাপক সুনাম।


সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।

করােনার এই মহা দুর্যোগে কর্মহীন মানুষের আস্থার প্রতিক হিসাবে তিনি কাজ করেছেন।তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।


স্থানীয়রা বলেন, চেয়ারম‍্যান অন্তিক সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক মারুফ হোসেন অন্তিক কে পুনরায় চেয়ারম‍্যান হিসেবে দেখতে চাই।


চেয়ারম‍্যান অন্তিক বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৮ নং গাড়াগ্রাম ইউনিয়নকে আধুনিক ডিজিটালাইডস ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। 

আমার স্বপ্ন ইউনিয়নবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।


তিনি আরো বলেন আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।


ইউনিয়নের বিভিন্ন সমাজিক উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।


এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।

এলাকার খবর