শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের মাগুড়া ইউপি'তে জনপ্রিয়তার শীর্ষে আব্দুর রউফ গোলাপ

 



নীলফামারী প্রতিনিধিঃ


আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ নং মাগুড়া ইউনিয়নের চেয়ারম‍্যান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আব্দুর রউফ গোলাপ।


জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

এলাকায় রয়েছে ব‍্যাপক সুনাম।সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।

করােনার এই মহা দুর্যোগে কর্মহীন মানুষের আস্থার প্রতিক হিসাবে তিনি কাজ করেছেন।তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।


স্থানীয়রা অনেকেই বলেন,গোলাপ  সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজ সেবক আব্দুর রউফ গোলাপ কে চেয়ারম‍্যান হিসেবে দেখতে চাই।


আব্দুর রউফ গোলাপ বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৯ নং মাগুড়া ইউনিয়নকে আধুনিক ডিজিটালাইসড ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। 

আমার স্বপ্ন ইউনিয়নবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।


মাগুড়া সিঙ্গেরগাড়ীর মধ‍্যে কোন বৈষম‍্য রাখবো না। তিনি আরো বলেন আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।


ইউনিয়নের বিভিন্ন সমাজিক উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।


এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।

এলাকার খবর