শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন যারা

 


নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা ৯ ইউনিয়নের মধ‍্যে তৃতীয় ধাপে ৮ ইউনিয়নের তফসিল ঘোষনার পর উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার মাধ‍্যমে তৃণমূল থেকে মতামত নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করেন।


শুক্রবার ২২ অক্টোবর কেন্দ্র থেকে ৮ ইউনিয়ের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


নৌকার মাঝি হলেন যারা-  ১/বড়ভিটা ইউনিয়ন পরিষদে বেনজির আহমেদ,২/ পুটিমারী ইউনিয়ন পরিষদে জহুরুল ইসলাম, ৩/নিতাই ইউনিয়ন পরিষদে ফারুক উজ জামান,৪/বাহাগিলি ইউনিয়ন পরিষদে আতাউর রহমান শাহ,৬/ কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদে আনিছুল ইসলাম আনিছ,৭/ রনচন্ডী ইউনিয়ন পরিষদে মোকলেছার রহমান, ৮/গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদে মোজাহার হোসেন।

৯/মাগুড়া ইউনিয়ন পরিষদে আব্দুর রউফ।


আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ আগামী ২ রা নভেম্বর।


উল্লেখ‍্য মামলা জটিলতায় চাদঁখানা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত আছে।

এলাকার খবর