শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে জাতীয় পার্টীর বর্ধিত সভা অনুষ্ঠিত



নীলফামারী প্রতিনিধিঃ


তৃতীয় ধাপের তফসিল ঘোষণার পর শুরু হয়েছে নির্বাচনী ইমেজ। প্রার্থীরা নানান প্রতিশ্রুতি নিয়ে ছুটে চলেছেন ভোটারের দ্বারে দ্বারে। 


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টী আয়োজিত এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল ২১ অক্টোবর রাত ৯ টায় নতুন টেপার হাট ফুটবল খেলার মাঠে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান ও জাতীয় পার্টীর সভাপতি মারুফ হোসেন অন্তিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টীর ভাইস চেয়ারম‍্যান নীলফামারী ৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ ) আসনের মাননীয় সংসদ সদস‍্য আহসান আদেলুর রহমান আদেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টীর আহবায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, সদস‍্য সচিব রশিদুল ইসলাম রশিদ, উপজেলা যুব সংহতির সভাপতি সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টীর সভাপতি আসাদুজ্জান চিলু, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল ইসলাম।


এ সময় প্রধান অতিথির বক্তব‍্যে সাংসদ আদেল বলেন, "গাড়াগ্রামের মাটি লাঙ্গলের ঘাটি"। জাতীয় পার্টীর মনোনীত প্রার্থী মারুফ হোসেন অন্তিক কে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে গাড়াগ্রামের উন্নয়নের ধারাকে অব‍্যাহত রাখবেন। জাতীয় পার্টীর একক প্রার্থী হিসাবে তাকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হলো।


সভাপতির সমাপনী বক্তব‍্যে  মারুফ হোসেন অন্তিক বলেন, আমি চেয়ারম‍্যান নির্বাচিত হওয়ার পর গাড়াগ্রাম ইউনিয়নে যে সাদৃশ‍্য উন্নয়ন করেছি তা চোখেঁ পড়ার মতো।   বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দী ভাতা সহ ড্রেন, কালভার্ট, রাস্তা সহ ব‍্যাপক উন্নয়ন সাধন হয়েছে।


জাতীয় পার্টী সরকারের একটি অংশ হিসাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব‍্যাহত রাখতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এলাকার খবর