নীলফামারী প্রতিনিধিঃ
মোঃ আলতামাস।
তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহবায়ক ও গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নং দলিরাম ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী । বলিষ্ঠ নেতৃত্বে গাড়াগ্রাম আওয়ামী যুবলীগ এখন সুসংগঠিত।রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনে তিনি একজন সৎ ও আদর্শ ব্যক্তিত্ব।তার চারিত্রিক বিশেষ কিছু গুণাবলী এবং রাজনৈতিক দক্ষতার কারণে তিনি সকলের কাছে জনপ্রিয়। জানা গেছে, অত্র ওয়ার্ডের মেম্বার না হওয়ার আগে থেকে তিনি নিজস্ব অর্থায়ণে বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ করেছেন।করোনা পরিস্থিতি সময়ে রাতের আঁধারে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী,শিশু খাদ্য,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ নগদ অর্থ পৌঁছে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপহার বয়ষ্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন।সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অত্র ওয়ার্ডের প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন।এছাড়াও তিনি বিভিন্ন সময় মসজিদ,মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি এবং বেসরকারি ভাবে অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন।জন্ম নিবন্ধন,ভোটার আইডি কার্ড,করোনা টিকা নিবন্ধন করার জন্য ওয়ার্ডের মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করেছেন।আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা নিয়ে অত্র ওয়ার্ডকে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,চাঁদবাজ এবং দুর্নীতিমুক্ত আধুনিক ও পরিচ্ছন্ন একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই।এলাকাবাসী জানান, আলতামাস একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তিত্ব।যিনি গরিব ও অসহায় মানুষদের বন্ধু।অত্র ওয়ার্ডে তিনিই একমাত্র ব্যক্তি যাকে বিপদে-আপদে যে কোন সময় পাশ পাই এবং ওয়ার্ডবাসীর জন্য যে সকল কাজ করছেন,তা অত্যন্ত প্রশংসনীয়।তাই আমরা আলতামাস কে অত্র ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই !এটা আমাদের প্রাণের দাবী।
সংবাদকর্মীর সাথে একান্ত আলাপচারিতায় আলতামাস বলেন, আমি অত্র ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হলে একটি আধুনিক পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড গড়ে তোলার পাশাপাশি সার্বিক উন্নয়ন সহ শিক্ষার মান ও খেলাধুলা আরো সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ।।