জেলা প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন লাঙ্গল মার্কার মনোনীত প্রার্থী চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক। তিনি বর্তমানে ইউনিয়ন জাতীয় পার্টির দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের চেতনা ও একটি আধুনিক এবং পরিচ্ছন্ন ইউনিয়ন বিনির্মানে স্বপ্ন বুকে ধারণ করে বিগত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
এবারো জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো তাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানান ইউনিয়ন বাসী। গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন।
বর্তমান ক্ষমতাশীন দল জাতীয় পার্টির গাড়াগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান মারূফ হোসেন অন্তিক, বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহার হোসেন।,স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন জোনাব আলী।
সরেজমিনে ইউনিয়নের গনেশ,পূর্ব দলিরাম,বৈদ্ব পাড়া, পশ্চিম দলিরাম, টেপারহাট, গাড়াগ্রাম, সহ বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের পুনরাবৃত্তি প্রয়োজন।তাই তাদের এলাকায় উন্নয়ন অব্যাহত রাখতে লাঙ্গল মার্কা আবারো নির্বাচিত করবে তারা।