নীলফামারী প্রতিনিধিঃ
চতুর্থ ধাপে সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পেলেন যারা।চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড । ২০ নভেম্বর শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
৪র্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবার সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি যারা হলেন ১ নং কামারপুকুর ইউনিয়নে মোঃ জিকো আহমেদ। ২ নং কাশিরামবেলপুকুর ইউনিয়নে মোঃ গোলাম রকিব সোহন। ৩ নং বাংগালীপুর ইউনিয়নে ডাঃ শাহাজাদা। ৪ নং বোতলাগাড়ী ইউনিয়নে আব্দুল হাফিজ হাপ্পু। ৫ ন খাতামধুপুর ইউনিয়নে মোছাঃ হাসিনা বেগম কে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে জেলা ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শীর্ষ স্থানীয় নেতারা ৫ ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান।
এরই প্রেক্ষিতে ২০ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর , মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।