শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের মতবিনিময় সভা

 


নীলফামারী প্রতিনিধিঃ


আসন্ন তৃতীয় ধাপের কিশোরগঞ্জ উপজেলায় ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাগনের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ২২ নভেম্বর -২০২১ বিকাল ৪ টায় কিশোরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক নীলফামারী।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার নীলফামারী। অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলম, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, আরো ও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তাগন।


এ সময় পুলিশ সুপার বলেন,  নির্ভয়ে কেন্দ্রে ভোট গ্রহণ করবেন। নিরাপত্তার চাদরে পুরো উপজেলা ঢাকা থাকবে।

এলাকার খবর