শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের গাড়াগ্রামে ইউপি নির্বাচনে লাঙ্গলের বিশাল গনসংযোগ

 


নীলফামারী প্রতিনিধিঃ


আসন্ন তৃতীয় ধাপের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিক বিশাল গণসংযোগ করেছেন।


বুধবার সকালে গণসংযোগ শুরু হয়।পরে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময়,তরুণ সমাজের আইকন,মাটি ও মানুষের নেতা, সৎ, নির্ভীক, গরীবের পরীক্ষিত বন্ধু, মানবতার কান্ডারী,মারুফ হোসেন অন্তিক’এর গণসংযোগে ৫ শতাধিক নেতাকর্মী, সমর্থক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা গণসংযোগটি জনসমুদ্রে রূপ নেয়। এ সময় প্রতিটি পাড়া-মহল্লার নারী-পুরুষ, তরুণ সমাজ,পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।পাশা পাশি কোমলমতি শিশু -কিশোররা জয়ের পদধ্বনিতে তাকে ফুল দিয়ে তাকে আগাম উষ্ণ অভ্যর্থনা জানান। 


গণসংযোগে মারুফ হোসেন অন্তিক বলেন, দলকে ভালোবাসী। তাই দল ও দেশের স্বার্থে নিজেকে সব সময় নিয়োজিত রেখেছি।গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণ আমাকে ভালবেসে বিপুল পরিমান ভোট দিয়ে নির্বাচিত করেছিল। ইতিমধ্যে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়নের পাশাপাশি গরীব-দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে জনগণের পূর্ণ আস্থা ও ভালবাসা অর্জন করেছি।


তবে আল্লাহর রহমতে এবারো আমার ইউনিয়নের আপামর ভোটাররা আমার ওপর আস্থা রেখেছেন। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

এলাকার খবর