শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন এমপি আদেল

 


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাধীন মাগুরা জিসি ( কিশোরগঞ্জ – তারাগঞ্জ) সড়ক ও জনপথ রাস্তার পাশে বাহাগিলী স্টিল ব্রিজ বঙ্কিম হাউজ চেইনেজ ৪৫৫০-৫৫৫০ মি.সড়ক পাকা করণ


 


কাজের শুভ উদ্বোধন করেছেন নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ২ টায়


মাগুরা ইউনিয়নে এবং বিকাল ৪ টায় গাড়াগ্রাম ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প- ৩ এর কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন


কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও এমপির প্রতিনিধি রেজাউল আলম স্বপন, সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, এসও জগবন্ধু রায়সহ এলাকার নেতৃবৃন্দ।

এলাকার খবর