নীলফামারী প্রতিনিধিঃ
রাত পোহালেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ৮ ইউনিয়নে মোট ৭৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে কাজ করছে উপজেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সব রকম প্রচার-প্রচারণা শেষে এখন জন রায়ের অপেক্ষা।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরের পর ইউনিয়নগুলোর ৭৪ টি কেন্দ্রে ব্যালট বাক্স, সীলসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
সংশিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগন এসব সরঞ্জাম গ্রহন করে কেন্দ্রে নিয়ে যান।
চাদঁখানা ইউনিয়নে মামলা জটিলতার কারনে স্থগিত রয়েছে ভোটগ্রহণ কার্যক্রম
এছাড়া বাকি সব কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে।