নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ২৭ বছরের সাবেক চেয়ারম্যান দাদা প্রয়াত মোশাররফ হোসেন লেবু মিঞা ও বাবা সাবেক সুযোগ্য সফল চেয়ারম্যান মোজাহার হোসেন দুলাল মিঞার মাজার জিয়ারত শেষে মঙ্গলবার দুপুর ২ টায় প্রায় দুই শতাধিক গাড়ী বহর নিয়ে মাগুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মাহমুদুল হোসেন শিহাব মিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মনোনয়ন দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও পোল্ট্রি ফার্মের স্বত্তাধিকারী আখতারুজ্জামান (মিন্টু) মিয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলার রহমান, আবুল সানওয়াত চৌধুরী (বিএস)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাগুড়া ইউনিয়নের সাধারণ ভোটাররা বলেন, শিহাব চেয়ারম্যান আমাদের পাশে সব সময় ছিলেন। তার বিকল্প কেউ নাই। ইউনিয়ন বাসীর পাশে থেকে সরকারী অনুদান ব্যতিরেকে ব্যক্তিগত তহবিল থেকে ও সাহায্য সহযোগীতা করেছেন।
গনমাধ্যমকর্মীকে চেয়ারম্যান শিহাব বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে মাগুড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলবো। তিনি মাগুড়া বাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের জন্য ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করতে চাই।অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে হলে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ।