নীলফামারী প্রতিনিধিঃ
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে সারাদেশে ৮৪০ ইউপি নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলার ৭ ইউনিয়নে ৪০৩ জন প্রার্থী বিভিন্ন পদে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন । এরমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৭ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও চেয়ারম্যান স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহাবুবা আক্তার।
গত ১০ নভেম্বর ঘোষিত হয় চতুর্থ ধাপের সাধারণ ইউপি নির্বাচনের তফসিল।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিল। এদিনে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন। বালাপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫জন। ডিমলা সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন। নাউতারা ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন। খালিশা চাপানী ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন। ঝুনাগাছ চাপানী ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন এবং পূর্ব ছাতনাই ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর শনিবার। যাচাই বাছাই ২৯ নভেম্বর সোমবার। আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিস্পত্তি ৩ হতে ৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর মঙ্গলবার।