জেলা প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন লাঙ্গল মার্কার মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান। তিনি বর্তমানে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের চেতনা ও একটি আধুনিক এবং পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন বিনির্মানে স্বপ্ন বুকে ধারণ করে বিগত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন।তিনি ৫ বারের চেয়ারম্যান।
এবারো জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো তাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানান ইউনিয়ন বাসী। বড়ভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তি প্রতিদ্বন্ধিতা করছেন।
বর্তমান ক্ষমতাশীন দল জাতীয় পার্টির বড়ভিটা ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সরেজমিনে ইউনিয়নের মেলাবর,টটুয়া পাড়া,বড় ডুমুরিয়া, মাইজালী,উত্তর বড়ভিটা, দঃ বড়ভিটা, মধ্যাপাড়া,সহ বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়নে জন প্রতিনিধিদের পুনরাবৃত্তি প্রয়োজন।তাই তাদের এলাকায় উন্নয়ন অব্যাহত রাখতে লাঙ্গল মার্কা আবারো নির্বাচিত করবে তারা।