নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৭ নং রনচন্ডী ইউনিয়ন পরিষদের টানা ২ বারের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানের উন্নয়নের কথা রুপ কথার গল্প কে ও যেন হার মানায়। ইউনিয়নের সাধারণ মানুষের স্বপ্নকে বুকে ধারণ করে ইতিমধ্যে তিনি ৭ নং রনচন্ডী ইউনিয়ন বাসীদের তার দক্ষতার মাধুর্য্যতা দেখিয়েছেন। পাশাপাশি ইউনিয়নের একজন চেয়ারম্যান হিসাবে যথেষ্ট সুনাম অর্জন ও করছেন।
সরকারের নির্দেশে রনচন্ডী ইউনিয়নের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।দারিদ্রতা নির্মূল, বাল্য বিয়ে প্রতিরোধ, সকল স্তরে শিক্ষার মানবৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার নীতি গ্রহণ করেছে।
অসহায় ও সেবা গ্রহণ- কারীদের কষ্ট লাঘবের জন্য তিনি দিন রাত অসহায় মানুষের কষ্টের কথা শুনে তা সমাধান করার চেষ্টায় ছুটে যান মানুষের পাশে। আর এ লক্ষ্য বাস্তবায়নে রনচন্ডী ইউনিয়ন বাসীর কাজে একজন জনদরদী হিসাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমান চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানের অধীনে উন্নয়নের ছোয়া লেগেছে অনেক। তিনি নির্বাচিত হবার পর এখন পর্যন্ত এলাকায় বড় কোনো ধরনের জটিলতা দেখা যায়নি। আর এ সফল মানুষকেই আবারোও চেয়ারম্যান হিসাবে দেখতে চান ৭ নং ইউনিয়নের সাধারণ লোকজন। তিনি এলাকায় মাদক নির্মূলসহ অনেকগুলো উন্নয়নের কাজ করেছেন। তিনি যুব সমাজকে নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করে চলছেন।
এলাকার সাধারণ মানুষ বলেন ইউনিয়ন রক্ষা করার জন্য প্রতিটি ওয়ার্ডে মাদক, বাল্যবিয়ে এবং দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তা নির্মুল করে দিয়েছে। তিনি অসহায় মানুষের পাশে থেকে দারিদ্র্যতা দূর করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তার অংশ হিসেবে দিন রাত গরীব অসহায় মানুষের পাশে ছুটে চলছেন। তিনি একজন সৎ নির্বিঘ ও পরিচ্ছন্ন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন।রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন সরকারী অনুদান সুষম বন্টন করেন।
এছাড়াও সালিশি মীমাংসায় তিনি কারো পক্ষপাতিত্ব করেন না।তার অধীনস্থ কারো দ্বারা যেন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে খেয়াল রাখেন। এত জনপ্রিয়তার কারণে জনগণের খেদমত করার মানসিকতা নিয়ে আবারো আসন্ন ইউপি নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন। তিনি জনগণের চেয়ারম্যান হিসেবে করোনাকালীন মহাদুর্যোগে কর্মহীন মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে দিয়ে গেছেন নজিরবিহীন সেবা।
এলাকার আরও কিছু মানুষ বলেন, তিনি একজন আদর্শবান ও সৎ ব্যক্তি। যার কাছে যে কোন সমস্যা নিয়ে গেলে সমাধান করার চেষ্টা করেন। রাত-দিন তার দরজা সবার জন্য উন্মুক্ত থাকে।
আমরা এলাকাবাসী তার মতো একজন আদর্শ মানুষ কে আবারও চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। তিনি আগামীতে নির্বাচিত হলে এলাকায় আরোও অনেক বেশি উন্নতি হবে।
চেয়ারম্যান বিমান একজন ব্যক্তি নয় তিনি একটি প্রতিষ্ঠান।আমাদের অভিভাবক এবং রনচন্ডী ইউনিয়ন পরিষদের যে উন্নয়ন করে যাচ্ছেন তা আমাদের ছেলে মেয়েদের কাছে মডেল হয়ে থাকবে ।মোকলেছুর রহমান বিমান ৭ নং রনচন্ডী ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান। একটি পরিচ্ছন্ন আধুনিক ও মডেল ইউনিয়নে রুপান্ত এবং এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন।
আগামীতে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন এমনটা আশা প্রকাশ করি। আগামীর পরিকল্পনা দিয়ে ভরিয়ে দিতে চান গোটা সমাজ ব্যবস্থাকে। তার উন্নয়নের ছোয়া লেগেছে প্রতিটি ওর্য়াডে। অত্র ইউনিয়নে উন্নয়নমূলক কাজ হয়েছে বিধায় পুনরায় বিমান কে রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
সাংবাদিকদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে তার উন্নয়নমূলক উল্লেখ্যযোগ্য কাজ কর্মের কথা তুলে ধরে মোকলেছুর রহমান বিমান বলেন, ৭ নং রনচন্ডী ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতায় ও দিক নির্দেশনায় এ জনপদের ভৌত অবকাঠামো উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।উন্নয়ন বাস্তবায়নের জন্য জনগনকে পাশে রেখে তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি।কতটুকু পেরেছি সেটা এ এলাকার মানুষ ভালো জানে।আমি পুনরায় নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কাজ করবো এবং অসম্পূর্ণ কাজ গুলো সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ।