কিশোরগঞ্জ থেকে,
বাহাগিলি ইউনিয়নকে আধুনিক ও পরিচ্ছন্ন এবং মডেল ইউনিয়নে রুপান্তর করতে চান আতাউর রহমান আতা।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নকে আধনিক ও পরিচ্ছন্ন এবং মডেল ইউনিয়নে রুপান্তর করতে চান স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান আতা।
মঙ্গলবার (৯ নভেম্বর)রাত ৯ টায় বাহাগিলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারনা চালাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আতাউর রহমান আতা বলেন, বাহাগিলি ইউনিয়নকে একটি শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসাবে রুপান্তর করতে চাই। সার্বিক উন্নয়ন সহ শিক্ষার মান ও খেলাধুলা আরো সমৃদ্ধ করবো।
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি জনগনের পাশে থেকে নিজেকে জনবান্ধব নেতা হিসাবে গড়ে তুলতে চান এবং সেই সাথে বাহাগিলি ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তর করতে চান।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বাহাগিলি ইউনিয়নে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ৫ জনেরই মনোনয়ন বৈধ হয়েছে। প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও বাহাগিলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান শাহ দুলু (নৌকা) বাহাগিলি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী, রেজাউল হক শাহ রাজু এবং গোলাম সারোয়ার মুকুল স্বতন্ত্র হিসাবে প্রার্থী হয়েছেন।