শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের গাড়াগ‍্রাম ইউপি নির্বাচনে সহিংসতায় পুরো গ্রাম পুরুষ শূণ‍্য

 


নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম দলিরাম মাঝাপাড়া এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।


সরেজমিনে গিয়ে দেখা গেছে,গত ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচনে ফলাফল কেন্দ্র করে সহিংসতায় রুবেল হোসেন নামে এক বিজিবি সদস্য মারা যায়। সেই ঘটনার পর থেকে জনশূন্য হয়ে পড়েছে পশ্চিম দলিরাম মাঝাপাড়া গ্রাম। মামলার ভয়ে ও গ্রেফতারের ভয়ে পুরো গ্রামে বাড়িতে তালা ঝুলানো। বাড়িতে থাকা গরু ছাগলের সময় মত খাবার না পেয়ে ঢুকরে চিৎকার করছে পোষা প্রাণীগুলো। খাদ্যাভাবে অনেক বাড়ীতে ভাতের পরিবর্তে চাল ভাজা খেয়ে কোনমতে জীবিকা নির্বাহ করছে।হাট বাজার না বসায় রান্নার উপকরণ গুলো না পাওয়ায় তারা রান্না বান্না করতে পারছে না।


প্রত‍্যক্ষদর্শীরা বলেন, মরিচ পিয়াজ ও তেল অভাবে রান্না করতে পারছি না।বাড়ীতে মহিলারা থাকলেও অল্প বয়সী মেয়েরা আছে এলাকার বাহিরে। ওই গ্রামের মসজিদ গুলোতে মুয়াজ্জিন আজান দিয়ে মুসল্লি না পেয়ে একা নামাজ পড়ে বাড়ীতে ফিরছে।


গাড়াগ্রাম মাঝাপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ রেজাউল করিম জানান,২৮ নভেম্বর থেকে এই এলাকায় কোন মানুষ নেই। বাড়িতে পোষা প্রাণী গুলো না খেয়ে মরার মত।


কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,মামলার এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। গ্রামের মানুষ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

এলাকার খবর