নীলফামারী প্রতিনিধিঃ
পরিবেশ ও ভুগর্ভস্থ পানির স্তরের উন্নতি, জীব-বৈচিত্র্য রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তিস্তা সেচ প্রকল্প কমান্ডিং এলাকার পুনর্বাসন এবং সম্পাসারণ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রাণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, এমপি।
৪ ডিসেম্বর শনিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মধ্যরাজিব চেংমারী সুইচগেটে পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মাহাবুবর রহমান, পাউবো'র প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, নির্বাহী প্রকৌশলী সৈয়দপুর কৃষ্ণ কমল চন্দ্র সরকার, এসডি মোফাখ্খারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম?কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল প্রমূখ।
পাউবো সূত্র জানিয়েছে, ১৪৫২.৩৩ কোটি টাকা ব্যায়ে ২০২৪ সালের মধ্যে তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ১.৪ লক্ষ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করার মাধ্যমে ফসলের নিবিরতা ২৩১ পার্সেন্ট থেকে ২৬৮ পার্সেন্টে উন্নীতি করণ সহ প্রতিবছর অতিরিক্ত ১ লক্ষ মেট্রিকটন ধান সহ ৫.২৭ লক্ষ মেঃটন খাদ্যশষ্য উৎপাদন বৃদ্ধি পাবে।