শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ওয়াল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন

 



নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক খ্রিষ্টান উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।


সোমবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভার করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ সভার কার্যক্রম শুরু হয়।


উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের সভাপতিত্বে ও এপি’র প্রোগ্রাম অফিসার সানজিদা আনছারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদস‍্য প্রতিনিধি রেজাউল আলম স্বপন,  মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্,প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার, কিশোরগঞ্জ থানার এসআই আক্কেল আলী,এরিয়া ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস,স্বপন কিসপট্রা, নেলসন সরেন,প্রমুখ।


জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অংশীদারিত্বে বিশ্বাসী একটি আন্তর্জাতিক খ্রিষ্টান উন্নয়ন সংস্থা , যার লক্ষ্য হল সৃষ্টিকর্তার প্রদর্শিত পথ অনুসরণ করে কথা, কাজ এবং জীবনাচরণের মধ্য দিয়ে দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা ।সংস্থাটি সারা বিশ্বের নেয় এ উপজেলায় ২০১১ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন এলাকার অতি দরিদ্র পরিবারের শিশু কল্যাণে শিক্ষা, শিশু সুরক্ষা ও জন সম্পৃক্ততা ,স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং জীবিকায়ণ ও খাদ্য নিরাপত্তা, জেন্ডার সমতা ও প্রতিবন্ধীব্যক্তির অন্তর্ভুক্তিকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন এবং এ্যাডভোকেসিকে বিশেষ গুরুত্ব দিয়ে মহতি কার্যক্রম পরিচালনা করে আসছেন।এসময় বক্তাগণ সংস্থাটির কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

এলাকার খবর