নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মাগুড়া চেকপোষ্টে এক মুদি দোকানীকে মাগুড়া দর্জি পাড়া গ্রামের ফরিদুল ইসলাম নামে মারপিট, দোকান ভাংচুর ও টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে।
মাগুড়া চেকপোষ্টে গোলাম - মোস্তোফা( ৩০) ও বিধবা মা আছিয়া বেওয়া (৬০) বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ধার দেনা করে কোন রকমে একটি মুদি দোকান পরিচালনা করে জীবন ধারন করে আসছে।
আজ ২৪ ডিসেম্বর দুপুর ৩ টায় অভিযুক্ত ফরিদুল ইসলাম গোলাম মোস্তফার দোকানে বাকীতে মাল ক্রয় যায়। গোলাম মোস্তফার মা আছিয়া বেওয়া পূর্বের পাওনা ৫০০ টাকা চাওয়া মাত্র পুরো দোকানের মালামাল বাহিরে ফেলিয়া দেয় এবং কোমড়ের বেল্ট খুলে রাস্তায় টেনে হেচড়েঁ বেধম মারপিট করে কানের লতি ফেটে ফেলে। তার অবস্থা বেগতিক হলে তার ছেলে গোলাম মোস্তফা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রোগী চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার হওয়ায় বাজার ফাকাঁ থাকায় বৃদ্ধা মহিলাকে রাস্তায় টেনে নামায় এবং প্রচন্ড মার ডাং করে। দোকানের মালামাল ফালায় দিয়ে ক্যাশে থাকা টাকা পয়সা নিয়ে চলে যায়। দোকানে থাকা পাকিস্তানী মুরগী প্রায় ৫০টি পালিয়ে যায়।
তারা আরো বলেন ২২ ডিসেম্বর দোকান মালিক গোলাম মোস্তফা টাকা চাইলে তার হাতে বিভিন্ন জায়গায় কামড়ঁ দেয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই অভিযুক্ত ফরিদুল খুব দুর্দান্ত ছেলে। তার আপন বড় ভাইকে মিথ্যা মামলা দিয়েছিল। আমরা তার কঠিন বিচার চাই।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।