নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকার জঙ্গি আস্তানা থেকে পাঁচ জনকে আটকসহ বোমা তৈরির সরাঞ্জম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে র্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে।