নীলফামারী প্রতিনিধিঃ
আসন্ন ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউপি তে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও চাঁদখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুলাল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বিপুল জনসমর্থন নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারি পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, বাংলাদেশ নীলফামারী জেলা আ'লীগের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম সাজু, বাংলাদেশ আ'লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল, যুবলীগের সাবেক সভাপতি ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফনিভুষন মজুমদার, চাঁদখানা ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার রায়, বাহাগিলী ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল হক সহ সংশ্লিষ্ট ইউনিয়নের গণ্যমান্য ও সমর্থক বৃন্দ।
সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারেরা বলেন, দীর্ঘদিন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ব্যক্তিগত ভাবে গরীব-অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। আসন্ন নির্বাচনে মিজানুর রহমান দুলালের কোনো বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান দুলাল বলেন, জনপদের উন্নয়নের প্রশ্নে নৌকা প্রতীক ছাড়া আর কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যে ধারাবাহিকতা রেখেছেন তাতে সম্পৃক্ত থাকতে হলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তাই এ সময়ে নৌকার পক্ষে রায় দেওয়ার জন্য উপস্থিত সবাই হাত তুলে অঙ্গীকার করেন নৌকার পক্ষে স্লোগান দিয়ে আগামী ৫ই জানুয়ারি নির্বাচনে জয়লাভ করার শপথ করেন।