শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালন

 



মোঃ দেলোয়ার হোসেন

নীলফামারী প্রতিনিধিঃ


মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা এ স্লোগানকে সামনে রেখে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট,সহকারী কমিশনার(ভুমি) সানজিদা রহমান,পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল।


এ আলোচনা সভার প্রধান  সমন্বয়ক উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন।

এলাকার খবর